1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

প্রতিনিধির নাম / ২৯৮
শনিবার, ২১ মার্চ, ২০২৬

প্রথম সেটে ডাকাই হয়নি মোস্তাফিজুর রহমানের নাম। তবে হতাশ হতে হলো না এই পেসারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৬ এর আসরের মিনি নিলাম থেকে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১২ কোটি টাকা। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামে উঠেছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় সেটে তাঁর প্রতি প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে নামে কলকাতা এবং চেন্নাই সুপার কিংস। দুই দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত কাটার মাস্টার হিসেবে পরিচিত মোস্তাফিজকে পেয়েছে কলকাতা। আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হলেন মোস্তাফিজ। এর আগে গত আসরে জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে তাঁকে দলে নেয় দিল্লি। সে আসরে ৬ কোটি ভারতীয় রুপিতে বিক্রি হলেও মোস্তাফিজ পেয়েছিলেন ২ কোটি রুপির কম। এবার বিক্রি হলেন প্রায় সাড়ে ৯ কোটি রুপিতে। এর আগে ২০০৯ সালের আসরে ৬ লাখ ডলারে মাশরাফি মর্তুজাকে কিনেছিল কলকাতা। তৎকালীন বাজারমূল্যে সেটা ছিল ৪ কোটি টাকার কিছু বেশি। এবারও মোস্তাফিজ পুরো অর্থ পান কিনা সেটা নিয়ে শঙ্কা থাকছেই। আইপিএলের পরবর্তী আসরের সূচি এখনো প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইপিএল শুরু হবে ২৬ মার্চ। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হবে মে মাসের শেষদিকে। আইসিসি ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, মার্চ–এপ্রিলে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নো অবজেকশন সার্টিফিকেট দেবে কিনা সেটাই এখন আলোচনার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/