1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাকিবকে পেছনে ফেললেন মুস্তাফিজ

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৫৫০
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচের একাদশে থাকার সুবাদে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের স্বাদ পান মুস্তাফিজ।

সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পথে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচে বাংলাদেশের জার্সিতে ৫২ ম্যাচ জিতেছেন সাকিব। ১১২টি ম্যাচ খেলে ৫৩টিতে জয় পেয়েছেন ফিজ।

লিটন দাস ১০৮ ম্যাচ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৪৯ ম্যাচ খেলে সমান ৪৯টি টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন। ১০২ ম্যাচ খেলে মুশফিকুর রহিম ৩৭ টিতে এবং তামিম ইকবাল ৭৪টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২৩টিতে জিতেছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/