1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঘাটাইলে পরিত্যক্ত কূপ থেকে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি / ৫২৭
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত কূপ থেকে মনোয়ারা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দেউলাবাড়ি গ্রামের নিজ বাড়ির পাশের একটি কূপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, বৃদ্ধ নারীকে হত্যার পর পরিত্যক্ত কুপের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেওয়া (৭০) নামের ওই বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন গত (২৩ আগস্ট) রাত থেকে বন্ধ পায় স্বজনরা। পরদিন (২৪ আগস্ট) সকালে তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বৃদ্ধার ছেলে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত কূপের মধ্যে তার মার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, নিহত ওই নারী গত দুই দিন যাবৎ নিখোঁজ ছিল। সোমবার (২৫ আগস্ট) বিকেলে তার মরদেহ একটি পরিত্যাক্ত কূপের মধ্যে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/