1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আবারও মেসি ম্যাজিক, ফাইনালে মায়ামি

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৮৩২
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পেনাল্টি থেকে একবার, ওপেন প্লেতে আরেকবার—দুটি গোলেই নায়ক লিওনেল মেসি। সঙ্গে ভেনেজুয়েলান ফরোয়ার্ড তেলাস্কো সেগোভিয়ার আরেকটি গোল। শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হলো—ইন্টার মায়ামি ফাইনালে! অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ২০২৫ লিগস কাপের শিরোপা লড়াইয়ে জায়গা করে নিল জাভিয়ের মাসচেরানোর দল।
চেজ স্টেডিয়ামে অবশ্য ৪৩তম মিনিটেই এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। মুরিয়েলের পাস থেকে মারিও পাসালিচ জালে পাঠান বল। যদিও ভিএআরের মাধ্যমে দীর্ঘক্ষণ পর্যালোচনা হয়, শেষ পর্যন্ত গোলের বৈধতা মেলে। কিন্তু দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় চিত্র। ৫০ মিনিটে তাদেও আয়েন্দের ওপর ফাউল থেকে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিকে নির্ভুলভাবে গোল করেন মেসি।
কিছুক্ষণের মধ্যেই জর্দি আলবার সঙ্গে দারুণ সমন্বয় থেকে মেসি দ্বিতীয়বার বল জালে জড়ান, ডানদিকে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে।
তারপর লুচো সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে সেগোভিয়া তৃতীয় গোল করেন। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ পাকা হয়ে যায় মায়ামির হাতে।
২০২৩ সালে প্রথমবার লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। গত তিন আসরে এটি তাদের দ্বিতীয় ফাইনাল। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও সিয়াটল সাউন্ডার্সের মধ্যকার জয়ী দল।

আরও পড়ুন

মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি

ব্যালন ডি অ’রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, কে পড়বে শ্রেষ্ঠত্বের মুকুট?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/