1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

অবশেষে ক্ষমা চাইলেন রুপালী পর্দার জনপ্রিয় নায়িকা পপি

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫৩৬
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বহু বছর রুপালি পর্দার আড়ালে থাকার কারণে অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র দীর্ঘদিন ধরে আটকে আছে। এসব সিনেমার মধ্যে রয়েছে কাঠগড়ায় শরৎচন্দ্র, ভালোবাসার প্রজাপতিসহ আরও কিছু কাজ। নির্মাতারা আগেই জানিয়েছিলেন, পপির অনুপস্থিতিতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অবশেষে, পপি এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

পপি পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগৎ থেকে দূরে। ২০২৫ সালের শুরুতে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলেন এবং নিজের বিয়ে, সন্তান ও সংসার সম্পর্কে জানান। তখন নির্মাতারা আশা করেছিলেন, পপি হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করবেন। তবে এতদিন তিনি এ বিষয়ে কিছু বলেননি।

অবশেষে, নিজের জন্মদিনে এক সাক্ষাৎকারে পপি স্বীকার করেন যে, তার অনুপস্থিতির কারণে একাধিক সিনেমা থমকে গেছে।

তিনি বলেন, ‘দুটি নয়, আরও কয়েকটি ছবি আটকে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। নির্মাতারা সমস্যায় পড়েছেন, আমি জানি। কিন্তু সব সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না। ইচ্ছা থাকলেও কখনো কখনো কিছু করা সম্ভব হয় না। পরিস্থিতি বা অজান্তেই এমন দূরত্ব তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি কারও ক্ষতি করতে চাইনি। কাজগুলো অনিচ্ছাকৃতভাবেই থেমে গেছে। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ পাই, বাকি কাজগুলো শেষ করতে চাই। আর যদি তা না হয়, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। নির্মাতারা যেন আমাকে ভুল না বোঝেন এবং ক্ষমা করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/