1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জীবন খাতা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৪৬
শনিবার, ২ আগস্ট, ২০২৫

জীবন খাতা

লেখক : শারমিন নাহার

জীবন খাতার এক পৃষ্ঠায় লেখা সুখের প্রবন্ধ,
অপর পৃষ্ঠায় দুঃখের শিরোনাম
কিছু পৃষ্ঠায় কাটাকাটি আর কাটাকাটি-
কলমের কালিতে ভরপুর।
মাঝে মাঝে কিছু পৃষ্ঠা শূন্যই রয়ে যায়,
এই শূন্যতা কখনো পূরণ হয় না,
নতুন পৃষ্ঠায় কলম দিয়ে লিখতেই মন চায়
কে আর খোঁজে মাঝের শূন্য পৃষ্ঠা?
অথচ অপেক্ষার পর অপেক্ষা চলে যায় সহস্র বছর,
শূন্য পৃষ্ঠা দিন গুনতে থাকে
হয়তো আজ লিখবে আমার হৃদে-
বহুকালের জমানো কথা।
জীবন খাতার শেষ পৃষ্ঠায় কবে
লেখা হবে বিদায়ী ভাষণ?
কেউ তো জানিনা হঠাৎ করেই যাবো চলে
অন্ধকার ঘরে কাউকে না বলে।।

 

 

কৃতজ্ঞতায় : অনন্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/