1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বৃষ্টির অতিথি

বাংলার রঙ ডেস্ক / ৩৬২
রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বৃষ্টির অতিথি

লেখক, আব্দুস সালাম

নিশ্ছিদ্র নীরবতায় বৃষ্টি নামে,
অচেনা বিকেলে হঠাৎ হাওয়ায়।
ক্ষণিক আশ্রয়ের প্রত্যাশায়
কোন এক অচেনা পরীর আগমণ
আমার ঘরের অলিন্দে।
চোখে তার এক অপূর্ব বিস্ময়! চুল ভেজা,
কপোলে জলের রেখা চুইয়ে পড়ে তখনো;
“ভিতরে আসো” কথাটি শুনেই চমকে ওঠে!
বাদলধারা তাকে “না” বলতে নিষেধ করে।
দুজনে বসি মুখোমুখি কিছু কথা কিছু্ক্ষণ।
বাহিরে শ্রাবণধারা থামে
বৃষ্টির অতিথি বিদায় নেয়;
কিন্তু বুকের ভিতরে শ্রাবণধারা থামতে চায় না
অঝর ঝরে সারাক্ষণ।
যতবারই বৃষ্টি নামে
ততবারই জানালার গ্লাসে ভেসে ওঠে
জলে আঁকা সেই মুখ।
বারান্দায় তাকাই, আশায় থাকি
হয়তো সে আবার আসবে সহসা!
তাকে খুঁজি বৃষ্টির শব্দে, ভেজা বাতাসে, চায়ের কাপে।
জানি—সে আসবে না আর কখনো
তবুও কেন জাগে সেই স্মৃতিটুকু আজো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/